1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
সংবাদ রিপোর্ট : সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সাভারের গণস্বাস্থ্য পিএইচএ সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের চার শাতাধিক শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্ণিং বডির সদস্যগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম ভাগ ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে স্বাগত জানান কলেজের গভর্ণিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধণী বক্তব্য প্রদান করেন এবং রং-বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের গভর্ণিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম.এ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খায়রুল আলম চাকলাদার। আলোচনা পর্ব শেষে অতিথিগণ ১৯টি ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এই অনুষ্ঠানে এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র পর্ব। র‌্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :