1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মানবিক ডাকে সাড়া দিলেন অসুস্থ জাকিরের পাশে সাভার বিএনপির নেতা খোরশেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: রেমিটেন্স যোদ্ধা জাকির হোসেনের চিকিৎসায় চ্যারিটি কনসার্ট, পাশে দাঁড়ালেন সাভারের মানবিকরা দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রেমিটেন্স যোদ্ধা মো. জাকির হোসেনকে বাঁচাতে মানবিক উদ্যোগ নিয়েছেন সাভারের মানুষ। জাকিরের চিকিৎসা সহায়তায় আগামী ২৫ জুলাই সাভারের রেডিও কলোনি মাঠে আয়োজন করা হচ্ছে একটি চ্যারিটি কনসার্ট। এই উদ্যোগের প্রধান সংগঠক ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাকিরকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিকতার এই লড়াইয়ে আমরা একসাথে।” এ সময় উপস্থিত ছিলেন জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠুসহ অনেকেই। চ্যারিটি কনসার্ট সফল করতে আয়োজকরা সকলের সহায়তা ও অংশগ্রহণ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :