1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সাভার উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা–আরিচা মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় বুলডোজার ব্যবহার করে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকানপাট ভাড়া দিচ্ছিলেন, যা যান চলাচলে বাধা সৃষ্টি করছিল। এ কারণে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি মহাসড়কের পাশে নতুন করে অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :