1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শেষ কর্মদিবসে সাভারের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যার ফলেঙ্গ চাপ বেড়েছে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের কয়েকটি পয়েন্টে। ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার পর থেকে সাভারের হেমায়েতপুর, সাভার, আশুলিয়ার বিশমাইল, নবীনগর, বাইপাইল, শ্রীপুর, জিরানীসহ বিভিন্ন বাস স্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে। সাভার ট্র্যাফিক বিভাগ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল থেকে সব শিল্প কারখানা বন্ধ, এজন্য বন্ধ কারখানার শ্রমিকরা ভোট দিতে তারা শিল্পাঞ্চলের ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন। এইজন্য চাপ পড়েছে সড়ক-মহাসড়ক গুলোতে। ব্যস্ততম এলাকা বাইপাইল বাস স্ট্যান্ডে সরেজমিন গিয়ে দেখা যা, শত শত যাত্রী অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত যানবাহনের জন্য। যে সব যাত্রীবাহী বাস মিলছে, তারাও হাকাচ্ছেন বাড়তি ভাড়া। যা নিয়ে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ক্ষোভ নিয়ে মোবারক হোসেন, আলমাস, মাহিসহ একাধিক যাত্রী বলেন, নির্বাচনের ভোট দিতে যাচ্ছি। এখন দেখছি ২০ টাকার ভাড়া ১০০ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন স্টাফরা। প্রশাসনের ভূমিকা নীরব। ঈদ এলে যেমন যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করেন পরিবহন শ্রমিকরা। আজও তেমনটিই করছে। আরেক যাত্রী মনোয়ার হোসেন বলেন, সরকারের উচিত ছিল ভোট দিতে যাওয়া যাত্রীদের ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়া। কোনো পদক্ষেপ তো নেনই নাই, এখন উল্টো গলাকাটা ভাড়া নিচ্ছে। আজব দেশে আছি। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান জানান, মহাসড়ক গুলোতে চাপ বেশি থাকায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ মাঠে কাজ করছে। যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য সকল চেষ্টাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :