1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: ভারতীয় হাইকমিশনার

  • আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বাংলাদেশে আজ দায়িত্বের শেষ দিন। শেষ দিনে ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। এ দেশের মানুষের উন্নয়ন চাই, একইসঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন। তিনি বলেন, সরকার কাজ করবে দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা কোনো ব্যক্তির পাশে নেই, আমরা আছি দেশের জন্য। দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এই ধরাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমি এমনটাই চাই। প্রসঙ্গত, দোরাইস্বামী বাংলাদেশে দুই বছর দায়িত্ব পালন শেষ করেছেন। এখন যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন তিনি। এদিকে ঢাকায় তার স্থানে নিযুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা। তিনি ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :