1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক: পর্দায় অনিয়মিত হওয়ায় আজকাল আলোচনায় নেই চিত্রনায়িকা একা। এর আগে গৃহকর্মী নির্যাতনের মামলার মাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। এবার আলোচনায় এলেন নতুন জীবনে পা রাখার মাধ্যমে। বিয়ে করেছেন একা। সংবাদমাধ্যমকে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। একা বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।’ এ নায়িকা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। ফিরলেই আয়োজন করে খবরটি দেবেন সবাইকে। এ কারণে আপাতত বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক নন ‘তেজী’র নায়িকা। একাকে সবশেষে পর্দায় দেখা গেছে ২০১২ সালে। তারপর আর নতুন ছবি আসেনি তার। এর ব্যাখা হিসেবে তিনি বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিং এর ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।’ নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখান একা। জনপ্রিয়তা অর্জন করেন নায়ক মান্নার বিপরীতে ‘তেজী’ সিনেমায় অভিনয় করে। ক্যারিয়ারে ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :