1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

বাগেরহাটে দিনভর ট্রাফিকের দায়িত্ব পালন করলেন শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
 সংবাদ ডেস্ক: হাতে বাঁশি, লাঠি আবার কেউ হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের করেছেন। কোথাও আবার ঝাড়ু, পলিথিন ও ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ। ৭ আগস্ট বুধবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট শহরের  বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে। শহরের দাশনী, বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সাধনার মোড়, এল জিডি মোড়, রাহাতের মেড়, মিঠাপুকুর পাড় এলাকায় বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এসময় যানবাহন চালকদের শৃঙ্খলার সঙ্গে চলাচলের অনুরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। সঠিক লেনে গাড়ি চালাতেও বলা হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি পথচারী ও যানবাহন চালকরা। হেমায়েত নামে এক অটোরিকশা চালক বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরও বেশি ভালো লাগছে। তারা নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে নিয়ে যাক।
আদালত প্রাঙ্গণে ট্রাফিকের দায়িত্ব পালন করা বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আবির বলেন, কয়েকদিন ধরে পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। ফলে সড়কে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা স্ব উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সাধারণ পথচারী ও যানবাহন চালকরাও নিয়ম মেনে পথ চলছেন। দশানী ট্রাফিক মোড় এলাকায় দায়িত্ব পালন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আবু তাহের বলেন, সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে লক্ষ্যে আমরা দায়িত্ব পালন করছি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য বাকি বিল্লাহ বলেন, পুলিশের অনুপস্থিতিতে সারা দেশেই আমাদের সংগঠনের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে। আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান ছাত্র আন্দোলনের এই সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :