1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয় এবং এ দেশের জনগণই সব সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সাভারের ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যারা এতদিন দিল্লির তাবেদারি করে রাজনীতি করেছে এবং যারা নতুন করে সেই তাবেদারিতে নামতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আবারও জীবন দেব, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, তবে লাশের ওপর দিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। একটি দলের নেতার সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ বলছেন তারা বাংলাদেশে এসে পরিবর্তন আনবেন, অথচ তারা জানেন না দেশে কোথায় সয়াবিন চাষ হয় আর কোথায় ভুট্টা চাষ হয়। এমন মানুষ কীভাবে পরিবর্তন আনবেন? নাহিদ ইসলাম দাবি করেন, সারা দেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন ও সংস্কার চায়। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো জালিমবাজ দেখতে চায় না। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকেই চাঁদাবাজি ও দখল বাণিজ্য শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :