
সংবাদ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে ১৪ মেশিনের সাহায্যে পানির নিচ্ছে ফায়ার সার্ভিস। ৪ এপ্রিল মঙ্গলবার সকালে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রিজার্ভ গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। পর্যাপ্ত পানির সংকট থাকায় ঘটনাস্থলের নিকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সংগ্রহের জন্য ব্যবস্থা করেন। হল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাদেরকে গেট খুলে দেয়। ফায়ার সার্ভিসের দায়িত্বগত কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলাদেশকে বলেন, পুকুরে পর্যাপ্ত পানি রয়েছে। আশা করছি এ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ চলে আসবে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, হলের পুকুর না থাকলে পানির ব্যাপক সংকট হতো। কারণ ফায়ার সার্ভিস যে পানি এনেছিল তা দ্রুতই শেষ হয়ে গিয়েছিল। ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। তবে পানির সংকটে পড়েছে তারা। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
Leave a Reply