1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে দমন করা হবে : দীপু মনি

  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা চাই সবাই নির্বাচনে আসুক। তারা মাঠে যাচ্ছেন সেটা নিশ্চয় ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করা হয়, তাহলে নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হবে।’ ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, বিএনপির আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরের কথা, আমাদের কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো। আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেপ্তার করা হতো। একেক দিনে ৭-১০ হাজার লোক গ্রেপ্তার করা হতো। শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধী দল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে, মিডিয়াতে সারা দিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :