1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

ধামরাইয়ে বিএনপির সভাপতিসহ আটক ৯

  • আপডেট সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পৌরসভা এলাকায় বিএনপির উপজেলা সভাপতিসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১৬ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের কৃষাণ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন (৬৮), থানা দফতর সম্পাদক মো. মিকাইল আহমেদ (৪০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার (৪৩) ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. মর্তুজ মিয়া (৪৫), উপজেলার কুশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই (৫৯), কর্মী আহমদ আলী (২৮), মো. আবুল হোসেন (৬০), মো. শরীফ (৩২) ও লাভলু মিয়া (৪০)। দলীয় সূত্রে জানা গেছে, সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোমবার সকালে ধামরাই বাজার এলাকায় কর্মসূচি পালন করছিল ধামরাই উপজেলা বিএনপি। এ সময় পুলিশের ধাওয়ায় কর্মসূচি বানচাল হয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা বিএনপি সভাপতিসহ ৯-১০ জনকে আটক করে পুলিশ।সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সকালে ধামরাই বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভাংচুর করার চেষ্টা করছিলো। এতে বাঁধা দিলে পুলিশের সঙ্গে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ায় তারা। পরে উপজলা বিএনপির সভাপতিসহ ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :