1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০ পোশাকশ্রমিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টসের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক। ২০ নভেম্বর বুধবার রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :