1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৮ সেপ্টেম্বর সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। ডাইভারশন থাকবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং যানবাহন চলাচলে বিকল্প রাস্তা: ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এ ডাইভারশনের আওতামুক্ত থাকবে।গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, আগামীকাল ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রী সাধারণকে উপরোক্ত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।অন্যদিকে সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা অপর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮ থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :