1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

গেন্ডায় মরা মুরগির ব্যবসা: দোকান মালিক পলাতক ম্যানেজারকে কারাদন্ডসহ জরিমানা 

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার। এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা জব্দ করা হয়। কারাদন্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন,  স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :