1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

গরুর মাংসের আচার তৈরির রেসিপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : গরুর মাংসের বাহারি পদ কমবেশি সবাই খেয়ে থাকেন। তবে গরুর মাংসের জিভে জল আনা আচার হয়তো অনেকেই খাননি। চাইলেই কিন্তু তারা ঘরেই খুব সহজে এই পদ তৈরি করে দীর্ঘদিন খেতে পারেন।একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। জেনে নিন গরুর মাংসের আচার তৈরির রেসিপি-

উপকরণ

১. পাঁচ ফোড়ন ১ চা চামচ

২. শুকনো লাল মরিচ ৩/৪টি

৩. আস্ত ধনিয়া ১ চা চামচ

৪. গরুর মাংস ১ কেজি হাড়-চর্বি ছাড়া

৫. মরিচ গুঁড়া আধা চা চামচ

৬. হলুদ গুঁড়া আধা চা চামচ

৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

৮. ভাজা জিরার গুড়া আধা চা চামচ

৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ

১০. আদা বাটা ১ চা চামচ

১১. রসুন বাটা ১ চা চামচ

১২. লবণ সামান্য

১৩. সরিষার তেল ১ টেবিল চামচ

১৪. পানি পরিমাণেমতো

১৫. লেবুর রস ১টি

১৬. চিনি ১ চা চামচ

১৭. দারুচিনি ২/৩ টুকরো

১৭. শুকনো লাল মরিচ ২/৩টি

১৮. আস্ত রসুনের কোয়া আধা কাপ

১৯. রসুন বাটা ১চা চামুচ।

২০. সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ

২১. মরিচের গুঁড়া আধা চা চামচ

২২. হলুদের গুঁড়া আধা চা চামচ

২৩. ভাজা জিরার গুড়া আধা চা চামচ

২৪. তেতুলের ক্বাথ ২ টেবিল চামচ

২৫. সেদ্ধ মাংস

২৬. আচারের মসলা-আগে থেকে করে রাখা ও

২৭. বিট লবণ আধা চা চামচ।

পদ্ধতি

প্রথমে আচারের মসলা তৈরির জন্য ১-৩ নম্বরের সবগুলো উপকরণ হালকা টেলে ব্লেন্ড করে নিন। এরপর মাংস ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। প্যানের মধ্যে মাংস দিয়ে সঙ্গে ৫-১৪ নম্বরের সবগুলো উপকরণ একে একে মিশিয়ে দিতে হবে। চুলায় দিয়ে অল্প আঁচে মাংস ঢেকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে এক কাপ। তেল হালকা গরম হলে দারুচিনি, আস্ত রসুনের কোয়া আর শুকনো মরিচ ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। তারপর একে একে ২০-২৭ নম্বরের সবগুলো উপকরণ পরিমাণমতো দিয়ে দিন। অল্প আঁচে এভাবে রান্না করুন। কিছুক্ষণ পর দেখবেন মাংসের রং কালচে হয়ে এসেছে। তখনই দিয়ে দিন একটি লেবুর রস। এর সঙ্গে ১ চা চামচ চিনিও মিশিয়ে দিন। ২/১ বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেলের নিচে ডুবে থাকলে এই আচার একদমই নষ্ট হবে না। মাঝে মধ্যে রোদে দিলেই অনেক দিন ভালো থাকবে। পরিষ্কার শুকনো কাচের এয়ার টাইট পাত্রে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে মাংসের আচার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :