
সংবাদ রিপোর্ট: টুয়েলভ স্টার ক্লাবের আয়োজনে ও আব্দুল কাইয়ুম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বলিয়াপুর কোন্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোন্ডা ও বলিয়াপুর টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে ইয়াজ উদ্দিন ক্লাব বনাম কোন্ডা বলিয়াপুর এসএসসি ২০০৭ ব্যাচ। উৎসবমুখর জনতার উপস্থিতিতে খেলা উদ্বোধন করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আলিস আল ইসলাম।
এ সময় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ এখলাস উদ্দিন, আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসিব ইবনে সোহেলসহ শত শত খেলা প্রেমিক দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও রানার্স আপ পুরস্কার ওয়ালটন ফ্রিজ এবং ম্যান অব দ্যা ম্যাচ কে একটি এলইডি টেলিভিশন দেয়া হয়।
Leave a Reply