1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

কাফু বলছেন, এবারের বিশ্বকাপে নেইমার নির্ভর নয় ব্রাজিল

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সবসময়ই অন্যতম ফেবারিট দলটির নাম ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে এই ব্রাজিল কার ওপর নির্ভর করে শিরোপা জয়ের মিশনে ঝাঁপিয়ে পড়বে। ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু মনে করেন, এবারও বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। তবে, পুরো দল কিন্তু নেইমার নির্ভরশীল নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর মাত্র দুই সপ্তাহ পরই বাজবে কিক অফের বাঁশি। বিশ্বকাপ আসন্ন, সুতরাং এরই মধ্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কোন দল ট্রফি জিতবে, কারা চমকে দেবে, এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে অনেক আগে থেকেই। বিশ্বকাপের আগে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাকে তাতিয়ে গেলেন কাফু। পুলিশ এবং ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় এসেছেন কাফু। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচও খেলবেন তনি। তার আগে কলকাতার নিউটাউনের একটি হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিশ্বকাপের একটি রেপ্লিকাও ছিল তার হাতে। কথা বললেন পর্তুগিজ ভাষাতেই। তা ইংরেজিতে অনুবাদ করে দেন অন্য একজন। কাফু শুরুতেই বলে দেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল চমকে দিতে পারে। এমনকি ট্রফিও জিততে পারে। কারণ দলটা আর নেইমার নির্ভরশীল নয়। কাফুর ভাষায়, ‘আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, তখন বলতাম দলটা নেইমারের উপর দাঁড়িয়ে। এখন আর সে কথা বলতে পারছি না। কারণ এই দলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা আছে ব্রাজিলের হয়ে সেরাটা দেওয়ার। এবার ব্রাজিল একদম আলাদা দল।’ বিশ্বকাপের সময় পরিবর্তন হওয়ায় ফুটবলের মান ভাল হবে বলে মনে করছেন কাফু। অন্যবার ক্লাব ফুটবল শেষ হওয়ার পর ক্লান্ত অবস্থায় ফুটবলাররা বিশ্বকাপে খেলতে আসতেন। এবার ক্লাব ফুটবলের মাঝে বিশ্বকাপ পড়ায় ভাল খেলতে পারেন তারা। কাফু বলেছেন, ‘সাধারণত বিশ্বকাপ জুনে শুরু হয়। এবার নভেম্বরে হচ্ছে। আগে বিভিন্ন দেশের লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা দেশের হয়ে খেলতে যেত। ক্লান্ত হয়ে পড়ত। এবার প্রত্যেকে খেলার মধ্যেই রয়েছে। লিগের মাঝেই দেশের হয়ে খেলতে যাচ্ছে। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে সবাই।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :