1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কলকাতার হোটেলে আগুনে বেগুনবাড়ির ব্যবসায়ীর মৃত্যু 

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত নয়জনের মধ্যে একজন সাভারের বাসিন্দা; যিনি দোকানের মালামাল কিনতে সেখানে গিয়েছিলেন। নিহত আহমেদ বাবু (৩৭) সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার। তার আট বছরের একটি কন্যা ও পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বাবুর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বাবু’র স্বজনরা জানান, কসমেটিক দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন বাবু। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের তিনতলার শিখা ইন হোটেলে উঠেছিলেন তিনি। সেখানেই ভয়াবহ আগুনে তার মৃত্যু হয়। দ্রুত আহমেদ বাবুর লাশ দেশে নিয়ে আসতে সরকারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুর খবরে বলা হচ্ছে, ১৮ আগস্ট মঙ্গলবার রাত ২টার দিকে নগরের নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ আগুনের সূত্রপাত হয়। এতে শিশুসহ অন্তত নয়জনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে ভারতীয় পুলিশের বরাতে বুধবার জানায় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন।

বাবু ছাড়া নিহত অন্যরা হলেন- কুষ্টিয়া সদরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার দেবাশীষ দত্ত (৩৯) ও তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের সন্তান শর্ণশিষ দত্ত (৩) এবং দেবাশীষ দত্তের শ্বশুর কুষ্টিয়া সদরের থানা পাড়ার আকরাম আলী (৬৪)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :