1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :

ঈশিতার মা আর নেই

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

সংবাদ ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন। ১০ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। জানা গেছে, প্রায় ৩ বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়েন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না। আহসান হাবীব নাসিম জানান, সাভারে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে। বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন শিশুশিল্পী ঈশিতা। ওই সময়ই তারকাখ্যাতি পান। তাকে কেন্দ্র করে নির্মিত হয় নাটক। বড় হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা। ঈশিতার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মিলনের রচনা ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দু’জনে’। এরপর বড় হয়ে শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের মধ্যমে নায়িকা হিসেবে যাত্রা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :