1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আশুলিয়ায় বাসাবাড়ির ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া গ্যাসের প্রায় ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ১৪ জুন মঙ্গলবার দিন ব্যাপী পরিচালিত অভিযানে জিরাবো তাজপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম। এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম জানান, জিরাবো উত্তর তাজপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার এলাকার ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ দিয়েছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা প্রতিটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এছাড়া বৈধ সংযোগ ব্যবহারকারিদের বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য বুথ বসানো হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল সহ তিতাসের কর্মচারীরা৷ অভিযানে আশুলিয়া থানা পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালন করে। এছাড়া ৪০ জনের একটি দল দিনভর অভিযান চালায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :