1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় হোটেলে পুলিশের অভিযান, অনৈতিক কার্যক্রমে জড়িত ৮ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানা এলাকায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসময় স্থানীয় মুন আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার গিলাছলা গ্রামের মো. হোসেনের ছেলে মো. আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান অভি (২৫) গাজীপুর জেলার সদর থানার সরকারপাড়া গ্রামের মীর সাইদুর লিটনের ছেলে মো. নাজমুল হাসান জিসান (২৪) মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাশাত বাংলাবাজার গ্রামের জিন্নাত বেপারীর ছেলে মো. আবুল হোসেন (৪১) ধামরাই থানার গাওয়াইল গ্রামের মো. হামিদের ছেলে মো. সুমন (২৫) একই গ্রামের নুর হোসেনের ছেলে মো. জুলহাস (৩০) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার গুচ্ছগ্রাম এলাকার রাজু ইসলামের মেয়ে রাজমনি (১৯) দিনাজপুর জেলার বাগজগঞ্জ থানার সেতাবগঞ্জ গ্রামের শফিকের মেয়ে সুমি আক্তার (২২) এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :