1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আশুলিয়ায় শ্রমিকের মৃত্যুতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় রাতের ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ছিনতাইকারীর হামলায় মৃত্যু দাবি করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা অবরোধ করে এ বিক্ষোভ করেন তানজিলা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এর আগে ভোর ৩টার দিকে ছুটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলায় মারা যান সুবর্ণা।

সুবর্ণা আক্তারের চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পাওয়া যায়নি। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় ভাড়া থেকে তানজিলা গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করতেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। আমাদের শ্রমিকের কোনো নিরাপত্তা নেই। নাইট ডিউটি শেষে নিরাপত্তার সঙ্গে বাসায় পৌছে দেওয়া কারখানা কতৃপক্ষের দায়িত্ব। একজন শ্রমিককে ছিনতাইকারীর হামলায় জীবন দিতে হয়েছে। আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে তানজিলার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেছিলেন। তবে প্রশাসনের আশ্বাসে সাড়ে ১০টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মহাসড়কে কোনো পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা দেখছি, বিস্তারিত পরে জানানো হবে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :