1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আশুলিয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

  • আপডেট সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি:  আশুলিয়ায় বিশেষ কায়দায় অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় ওই অ্যাম্বুলেন্স থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ১৫ এপ্রিল শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার মোঃ কারিমুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৮)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। র‌্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করেন। এসব মাদকদ্রব্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন, দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :