1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ২০০ দোকান-পাট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। ১৩ মার্চ সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ৫টার দিকে আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে লেগুনার শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের মারধর করে লেগুনার শ্রমিকরা। পরবর্তীতে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা চরাবাগ মোড়ে এসে একপাশ থেকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে সেখানে অন্তত ১০ জন আহত হন। এ সময় প্রায় দুই শতাধিক দোকান-পাট ভাঙচুর করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সড়কেও আগুন জ্বালিয়ে দেয় তারা। আশুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন, লেগুনায় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের একটা ঝামেলা হয়। পরবর্তীতে লেগুনার শ্রমিমকে মারধর করার সময় এলাকাবাসী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে শিক্ষার্থীরা এলাকাবাসীর ওপর চড়াও হলে এলাকাবাসী জোড়ো হয়ে তাদের ধাওয়া দেন। সেখান থেকে শিক্ষার্থীরা চলে যায়। পরে রাত ৮টার দিকে কয়েকশ শিক্ষার্থীরা এসে দোকান ভাঙচুর করে ও লোকজনকে মারধর করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুর রহমান  বলেন, আমরা ঘটনাস্থলেই অবস্থান করছি। এর আগে এ অঞ্চলে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :