
সংবাদ রিপোর্ট: ‘রিকানেক্ট এন্ড রিলিভ দ্যা মেমোরিস‘ এই স্লোগানে গত ৩১ জানুয়ারি শুক্রবার সেবাকুঞ্জ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৫। ২০০২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাস একটু বেশিই ছিল। স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই ফিরে যান স্কুলজীবনে। বিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, শুরুতে বিদ্যালয়টি অল্পসংখ্যক ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এবং বিদ্যালয়টিকে বর্তমান অবস্থায় আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। উদ্বোধন শেষে স্মৃতিচারণা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,র্যাফল ড্র,কনসার্টসহ নানা আয়োজনে সাজানো হয় পুরো অনুষ্ঠান। স্মৃতিচারণা অনুষ্ঠানে অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং এসময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অংশগ্রহন করে বলেন, ‘কর্মময় জীবনের সব স্মৃতি ভুলে গেলেও ছাত্রজীবনের সহপাঠীদের ভোলা যায় না। বন্ধুত্বের এ ভালোবাসা প্রাণের এক শক্তি। প্রত্যেকটি মানুষ তার শৈশবকে ফিরে পেতে ভালোবাসে। তাই সেই সোনালি দিনগুলো স্মরণ করতে আমাদের এ পুনর্মিলন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাহফুজুর রহমান , সাভার থানার ওসি জুয়েল মিয়া। এলামন্যাই এসোসিয়েশন এর পক্ষ থেকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহমেদ শোভন বলেন, এই রিইউনিয়নের মাধ্যমে আমরা অ্যালমনাই এসোসিয়েশন গঠনের ধারাবাহিকতায় একধাপ এগিয়ে গেলাম এবং প্রতিবছরই এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা ধাকবে এবং এসোসিয়েশনের মাদ্ধমে প্রতিষ্ঠানের অবোকাঠমতগত উন্নতির পাশাপাশি যেনো সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করতে পারি।তিনি আরও বলেন আগামী ১ জানুয়ারি ২০২৭ এ অ্যাসেড স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করবে এই প্রত্যাশা করছে।সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান ও সাবেক শিক্ষকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
এসময় স্কুলটির সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম বলেন, অনেক চেষ্টার পর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর আয়োজন করা সম্ভব হয়েছে। এ ধরনের আয়োজন প্রতিবছর করা যেতে পারে। এতে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হবে।
Leave a Reply