
সংবাদ রিপোর্ট: আশুলিয়া থানা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২৬ অক্টোবর বুধবার কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। ফারুক হাসান তুহিন ও সাইফুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটিতে সানাউল্লাহকে সিনিয়র সহ সভাপতি এবং শাহদাত হোসেন খাঁন, ইমরান হোসেন শাজাহান ও ফরহাদ হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউনুস পালোয়ান, ইউনুস হোসেন ও সুমন আহমেদ ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে কামরুল হাসান শাহীনকে। ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগে এই কমিটি কেন্দ্রে জমা দেওয়া হলো। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
Leave a Reply