
সংবাদ রিপোর্ট: জাতীয় পার্টির সাভার উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক কাজী আব্দুল হামিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেছেন। গত ২১ আগস্ট রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ প্রদান করা হয়েছে, পত্রে নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গণতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী এ সদস্য পদ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply