1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সাভার-আশুলিয়ায় তিন বাসে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৮ নভেম্বর শনিবার ভোরে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়া থানাধীন পৃথক দুটি স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :