
সংবাদ রিপোর্ট : সাভারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রকের) উদ্যোগে বিভিন্ন সরকারি অফিসে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী লিফলেট ও দুদক হট লাইন নম্বর ১০৬ সম্বলিত স্টিকার সরকারি বিভিন্ন দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদসমূহে সাটানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর সোমবার সাভার-আশুলিয়ায় এই কার্যক্রমের সূচনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম তার দপ্তরের প্রধান ফটকে দুর্নীতি বিরোধী স্টিকার সাটানো ও লিফলেট বিতরণ করে কার্যক্রমের সূচনা করেন। পরে পর্যায়ক্রমে প্রত্যেক দপ্তরের দপ্তর প্রধান তাদের দপ্তরে দুর্নীতি বিরোধী স্টিকার স্থাপন ও লিফলেট বিতরণ অব্যহত রাখা হয়। এই কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দুপ্রক সভাপতি শওকত আলী মাহমুদ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম এই কার্যক্রমের নেতৃত্ব দেন।
Leave a Reply