1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সাভার পৌরসভায় এনসিপি’র মেয়র প্রার্থী সজিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সাভার পৌরসভায় মেয়র পদে মনসুর আহসান খান সজিবকে সমর্থন দিয়েছে দলটি। পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের তালবাগ মহল্লার বাসিন্দা সজিব সাভার পৌরসভার সাবেক কমিশনার মরহুম ওবায়দুর রহমান খান আলমাছের কনিষ্টপুত্র।

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই নাম ঘোষণা করা হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ মে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র প্রার্থী ঘোষনা করেছে দলটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :