1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সাভার বিসিএস পুলিশ অফিসার সমিতির নির্বাচন; বখতিয়ার-মান্নান প্যানেল জয়ী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে বিসিএস পুলিশ অফিসার বহুমুখী সমবায় সমিতির (সাভার প্রকল্পের) ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে নির্বাচনে বখতিয়ার-মান্নান প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে।

শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দিনটি প্রবীণ সহকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহণ করে। ভোটগ্রহণ শেষে বেলা তিনটায় ভোট গণনা শুরু হয়। সমিতির ১২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনায় বখতিয়ার-মান্নান প্যানেল জয়লাভ করেছে।

নির্বাচনে সভাপতি পদে মো. বখতিয়ার আলম, সহসভাপতি পদে ড. এম. আকবর আলী, সম্পাদক পদে মো. আব্দুল মান্নান, যুগ্মসম্পাদক পদে একেএম শহীদুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম ও ডিরেক্টর পদে এস এম গোলাম মোস্তফা, মো. মনিরুজ্জামান, মো. জহিরুল ইসলাম ভুঁইয়া, তাপতুন নাসরীন, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, মো. সিরাজুল ইসলাম ও সৈয়দ মাহমুদ আহমদ রুমী বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :