1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল ৩ জনের মরদেহ সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় খুলল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি রানা প্লাজা ধস : নকশা বহির্ভূত ভবন নির্মাণের মামলা রায় থেকে যুক্তিতর্কে বাসে চাঁদা দাবি: সাভারে শ্রমিক দল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি সাভার সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: সাভারে খাদ্যমন্ত্রী

আশুলিয়ায় দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল ৩ জনের মরদেহ

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ঘর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি। স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে ওই ঘরে এসেছেন তারা। শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে হঠৎ পচা দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বিছানার উপরে পাওয়া গেছে এবং পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের একাধিক বিভাগ তাদের পরিচয় ও মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :