1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে। এতে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ১১ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনি পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরানের বাড়ির নিচতলায় বসবাস করতেন এবং দীর্ঘ প্রায় আট বছর ধরে ওই বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে আশুলিয়ার পাবনারটেক এলাকায় ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বাসাবাড়িতে ককটেল তৈরির সময় রনি নামে এক যুবককের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :