1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়। ৫ জুলাই রোববার বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, তোমাদের প্রকৃত সুনাগরিক হতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত থাকার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “চাকরি, উদ্যোক্তা হওয়া বা ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। পড়াশোনা শেষ করে এমন উচ্চতায় পৌঁছাতে হবে, যেখানে আমরা পৌঁছাতে পারিনি। কোনো কাজে হতাশ হওয়া যাবে না।”

বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সংসদ সদস্য বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তোমরা পরিবার ও দেশের গৌরব। কোনোভাবেই যেন তোমাদের উজ্জ্বল পথচলা মাদকের করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে।”

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা শিক্ষালাভের জন্য সন্তানদের এই প্রতিষ্ঠানে পাঠান, তবে এর পাশাপাশি সন্তানদের প্রতি নিয়মিত খেয়াল রাখা জরুরি। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি আনন্দময় হয়ে উঠবে।”

বিদ্যালয়টির উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “বর্তমান সরকারের সময়ে যদি কোনো বালিকা বিদ্যালয় সরকারি করার উদ্যোগ নেওয়া হয়, তবে এই বিদ্যালয়কেই অগ্রাধিকার ভিত্তিতে সরকারি করার ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এছাড়া একাডেমিক সমস্যা সমাধান, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা এবং বিদ্যালয়ের পুকুর ভরাট করে একটি মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। গান, নাচ ও অভিনয়ের নান্দনিক ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ বদিউজ্জামান বদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন সাবিনা সিদ্দিকা রিতা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের প্রশাসক ও প্রাক্তন শিক্ষার্থী জোহরা বাশার পলি ।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :