1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সাভারে যুবদলের সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট : রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল-পূর্ব সমাবেশ সাভার অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার ঢাকা জেলা যুবদলের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌরসভা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এপি)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ঢাকা জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও প্রতিবাদী মিছিলে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ এসময় উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতা-কর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার রেডিও কলোনি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :