1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সাভার বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত রাখতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশে ১৮ জুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযান চলাকালে ফুটপাত ও মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উচ্ছেদকৃত স্থাপনা সরিয়ে নেন। অভিযানের খবর পেয়ে অনেক হকার আগেই তাদের মালামাল সরিয়ে ফেলেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে অবৈধভাবে নতুন করে কোনো দোকানপাট বসানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :