1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি শামীম গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলা মামলার প্রধান আসামি, শীর্ষ মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ জুন বুধবার কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে একই ঘটনার জেরে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চিহ্নিত মাদক কারবারিরা তিন সংবাদকর্মীকে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালায়। হামলাকারীরা দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর পুলিশ চারজনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :