1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কোরবানির ঈদে দেশে পশুর সংকট নেই: মন্ত্রী আমিন উর রশিদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: এবার কোরবানির ঈদে দেশে কোনো পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। ১৪ মে বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারত থেকে যাতে চোরাই পথে গরু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একাধিক সভা করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন করছেন। তাই বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই। তিনি জানান, প্রতি বছর কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি দেওয়া হয়।

পরে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :