1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সাভারে পিস্তল ও গুলিসহ আটক ৩

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১০ মে রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- সুমন, জাহিদ ও সবুজ। র‌্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র‌্যাবে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :