1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ব্যাংক টাউনে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর নির্বাচনের পর বিজয়ীরা একটি রাজনৈতিক মতাদর্শের বলে ‘সাভার সংবাদ’- যে সংবাদ প্রকাশ-প্রচার করেছে তার প্রতিবাদ জানিয়েছে জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ। এক প্রতিবাদলিপিতে তারা দাবি করেছেন, এটি একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন, এখানে বিশেষ কোন রাজনৈতিক মতাদর্শের চর্চা করার সুযোগ নেই। নেতৃবন্দ বলেছেন- “সাভার সংবাদ” সহ কিছু অনলাইন নিউজ পোর্টালে গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি: এর সদ্য অনুষ্টিত নির্বাচনে “জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ” এর রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে “সাভারে আবাসন সমিতির নির্বাচনের ফলাফল কিসের ইংগিত” শীর্ষক যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তা আমাদের বিস্মিত ও ব্যথিত করেছে।
আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চাই, উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণেধিত। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে স্পষ্ট করতে চাই যে, আমাদের পরিষদের প্রতিটি সদস্যকে শুধুমাত্র তাদের ব্যক্তিগত যোগ্যতা, মেধা, সততা এবং কর্মদক্ষতা বিবেচনা করে মনোনিত করা হয়েছে। একটি সমাজ বা সংগঠন, তা ক্ষুত্র কিংবা বৃহৎ যাই হোক না কেন সকলের সমন্বিত উদ্যোগ এবং সেবার মানসিকতার মাধ্যমেই তা এগিয়ে যায়। তাই আমাদের প্যানেল সাজানোর ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব না দিয়ে প্রার্থীর পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় পরায়নতাকেই প্রাধান্য দিয়েছি। আমরা পুনরায় নিশ্চিত করতে চাই যে, আমাদের জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদের কোনো সদস্য বা সামগ্রীকভাবে এই পরিষদের সাথে কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো মতাদর্শের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। আমরা একটি অরাজনৈতিক ও সেবামূলক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।
আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:, একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন, এখানে বিশেষ কোন রাজনৈতিক মতাদর্শের চর্চা করার সুযোগ নেই। ‘বিজ্ঞপ্তি’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :