1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সাভারের সিরিয়াল কিলার সম্রাটের হাসপাতালে মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট (ওরফে সাইকো সম্রাট সবুজ শেখ) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন। ২৩ মার্চ সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী। পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকা থেকে কয়েক মাসের ব্যবধানে একাধিক লাশ উদ্ধার হলে বিষয়টি আলোচনায় আসে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে জানা যায়, তার আসল নাম সবুজ শেখ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি। ২০১৪ সালে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে প্রবেশের পর জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সাভার এলাকায় অবস্থান করে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড চালিয়ে যান। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা বিচারাধীন ছিল। সবশেষে, তার মৃত্যুর মধ্য দিয়ে সাভারের জনমনে দীর্ঘদিনের আতঙ্ক সৃষ্টিকারী এক ভয়ঙ্কর অপরাধ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :