1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ায় জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে চোরচক্র। ২৩ মার্চ সোমবার সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় শামসুর রহমানের মালিকানাধীন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শামসুর রহমান বলেন, সিআরপি রোডের একটি বাড়িতে পরিবারসহ আমরা বসবাস করি। ঈদের ছুটি কাটাতে সবাই মামার বাড়িতে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে ঘরের তালা ভাঙা এবং রান্নাঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পাই। ঘরের ভেতরের আলমারি ও ড্রয়ার তছনছ করা ছিল। চোরেরা আলমারির লকার ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :