
সংবাদ রিপোর্ট: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। ৮ মার্চ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হুইপরা কাজ করছেন। নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করছি। এর আগে অন্যান্য হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সংসদের সকল হুইপ ও সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply