1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম বলেছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে সাভার দীর্ঘদিন ধরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সঠিক পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সাভারকে একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাককলোনী মাদ্রাসা মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. খোরশেদ আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ডাক্তার দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এমপি হিসেবে এবং পৌর নির্বাচনে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সাভারকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু এবং সাভার থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী কমল চন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আলোকুর রহমান, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ হাসান। এর আগে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড আয়োজনের ছিলেন ৪ নং ওয়ার্ড সাভার পৌর বিএনপির জয়দেব সাহা ও মোঃ মুছা। উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মো. খোরশেদ আলম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :