
সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ইদ্রিস ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদির, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল রহমান অভি, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply