1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দাঁড়ালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। ২২ ডিসেম্বর সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে রবিবার রাত পৌনে ১২টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ১টি ধারালো ছুরি, ৩টি লোহার রড ও ১টি কাঠের লাঠিসহ তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার পুতাজিয়া এলাকার আনিস শেখের ছেলে রাজিব (৩০), গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার জালাল মিয়ার ছেলে পাভেল (২৮), মানিকগঞ্জ সদর থানার নারী খুলি এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৬) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (২৮)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :