1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে আমান উল্লাহ আমানের পক্ষে মোজাম্মেল হকের  গণসংযোগ ও লিফলেট বিতরন 

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা-২ আসনের মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজাঘাট এলাকায় তেঁতুলঝড়া ইউনিয়নের জিয়া পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-২ আসনের সাবেক মন্ত্রী ও সাবেক এমপি আলহাজ¦ আমান উল্লাহ আমান সাহেবকে নমিনেশ দেওয়া হয়েছে। আমরা বিএনপির পক্ষে ঢাকা-২ আসনের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপি আমান উল্লাহ আমান ভাইয়ের জন্য গণসংযোগ করছি। আমরা তার হয়ে আমরা জনগণের কাছে ভোট ও দোয়া চাচ্ছি। আমরা প্রতিটি মহল্লা, ঘর-বাড়ি ও দোকান দোকানে যাচ্ছি । যাতে আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে পারি বলে জানান তিনি। এসময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুশান্ত কুমারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :