1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ৮ নভেম্বর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত একটি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :