1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সাভারের উন্নয়ন ধারাবাহিকতায় বিএনপি প্রার্থীদের সমর্থনে জনসভা

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনের বিএনপি এমপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌর মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের সমর্থনে সাভারের পশ্চিম ব্যাংক টাউনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম। এসময় তিনি বলেন, সাভারে চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সক্ষম নেতৃত্বের প্রয়োজন। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত হলে সাভারকে একটি আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে সাভারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা উন্নয়নে সার্বিক পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ শহর গঠনে কাজ করবেন। জনসভায় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান উল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাভার কলেজ ছাত্রদল কল্লোল, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈন এবং সাভার সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন পৌর যুবদলের মো. সেলিম মিয়া ও কবির হোসেন। বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :