1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতি, আটক ৯ ডাকাত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার ২৫ লাখ টাকা তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে নয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন  শহিদুল ইসলাম (ডাকাত দলের সরদার), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডাকাতির বাকি ২০ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সিংক জাহিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা জেলা উত্তর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :